ত্রাণ বিতরণে প্রতিপক্ষরা চেয়ারম্যানকে প্রশ্নবিদ্ধ করতে চায়

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :
সরকারী ও বেসরকারীভাবে কসবা উপজেলার কুটি ইউনিয়নে প্রায় অর্ধকোটি টাকার ত্রাণ বিতরণ করা হলেও দলীয় ও রাজনৈতিক প্রতিপক্ষরা মিথ্যা প্রপোগান্ডা ছড়াচ্ছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ছায়েদুর রহমান স্বপনের বিরুদ্ধে। বেনামী সরকারী দপ্তর ও বিভিন্ন পত্রিকা অফিসে প্রতিপক্ষরা মিথ্যা অভিযোগ এনে এ সমস্ত প্রপাগান্ডা করছে বলে ছায়েদুর রহমান জানান। তিনি এদের চ্যালেঞ্জ ছুড়ে তার এলাকায় এসে সরেজমিনে সকল সংস্থার তদন্তের আহ্বান জানিয়েছেন।
গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের ছায়েদুর রহমান বলেন, তিনি তার এলাকায় এ যাবত সরকারী ত্রাণ দিয়েছেন প্রায় ১১শত অধিক পরিাবরকে। তাছাড়া আওয়ামী লীগ পরিবার ও আইনমন্ত্রীর পক্ষ থেকে ৪০ লক্ষ টাকার ত্রাণ সামগ্রী প্রতিটি গ্রামের সাধারণ মানুষগণ পেয়েছেন। তিনি আরো বলেন শুরু থেকেই দলীয় ও রাজনৈতিক প্রতিপক্ষরা ত্রাণ বিতরণে তার সুষ্ঠুতা দেখে বিচলিত হয়ে লুকিয়ে লুকিয়ে মিথ্যাচার করছেন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code