আলুর দাম কমেছে

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

আলুর দাম অবশেষে কমেছে। সপ্তাহের ব্যবধানে পুরাতন আলুর দাম কেজিতে ১০ টাকা কমে সরকার নির্ধারিত ৩৫ টাকায় নেমে এসেছে। বাজারে নতুন আলুর সরবরাহ বাড়ায় এ দাম কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

Manual7 Ad Code

এদিকে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, শালগমের সরবরাহ বাড়ায় তিন সপ্তাহ ধরে রাজধানীর বাজারগুলোতে তুলনামূলক কম দামে সবজি পাওয়া যাচ্ছে। বেশিরভাগ সবজির কেজি এখন ৩০ টাকা মধ্যে। সবজির দাম স্বস্তি দিলেও নতুন করে বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে ৫ টাকা।

এর আগে আলুর অস্বাভাবিক দাম বাড়ায় গত সেপ্টেম্বর ও অক্টোবর দুই দফা আলুর দাম বেঁধে দেয় সরকার। সর্বশেষ ৭ অক্টোবর খুচরা পর্যায়ে আলুর কেজি ৩৫ টাকা নির্ধারণ করে দেয়া হয়। তবে সরকারের এ নির্দেশনা গত এক মাস বাজারে বাস্তবায়ন করতে দেখা যায়নি। অবশ্য বাজারে নতুন আলু আসার অবশেষে এখন দাম কমল।

Manual2 Ad Code

আলুর দামের বিষয়ে . ব্যবসায়ী রইসউদ্দিন বলেন, বাজারে এখন নতুন আলুর সরবরাহ বেড়েছে। সাইজও মোটামুটি ভালো। ফলে নতুন আলুর প্রতি ক্রেতাদের ঝোঁক বেড়েছে। এ কারণে দাম কমেছে পুরাতন আলুর।

তিনি বলেন, নতুন আলুর কেজি এখন ৪০ টাকা বিক্রি হচ্ছে। কিছু দিন আগে এর চেয়ে ছোট আলুর কেজি ১০০ টাকা বিক্রি করেছি। কয়েক দিনের মধ্যে আলুর দাম আরও কমে যাবে বলে আমাদের ধারণা।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code