বিশ্বব্যাংকের নতুন ভাইস প্রেসিডেন্ট মার্সি টেম্বন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: বিশ্বব্যাংক ঢাকা অফিসে বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালনকারী মার্সি টেম্বন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারি হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন। চলতি মাসেই ঢাকা ছেড়ে ওয়াশিংটন ডিসিতে চলে যাবেন তিনি। শনিবার (৬ আগস্ট) বিশ্বব্যাংকের ঢাকা অফিস এ তথ্য নিশ্চিত করেছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের কর্মকর্তা মেহরীন এ মাহবুব জানিয়েছেন, এই মাসেই তিনি বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে চলে যাবেন। এটা বাংলাদেশের জন্য একটি ভালো খবর। যেহেতু তিনি বোর্ড সেক্রেটারি সুতরাং বাংলাদেশের বিষয়গুলো অনেক ইতিবাচক হিসেবে সেখানে আলোচনা হবে বলে আশা করছি। হঠাৎ করেই মার্সি টেম্বন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও করপোরেট সেক্রেটারির দায়িত্ব পেয়েছেন বলেও জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code