আলোচনার পথ খুঁজছেন ইমরান খান

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তান নৈরাজ্যের দিকে যাচ্ছে জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর চেয়ারম্যান ইমরান খান। এই পরিস্থিতি উত্তরণে শাহবাজ শরিফের সরকারের সঙ্গে দ্রুত আলোচনায় বসতে চান তিনি। দলের ডজনখানেক শীর্ষ নেতার পদত্যাগ এবং আটককৃত সমর্থকদের সামরিক আদালতে বিচার করা হবে, এমন পরিস্থিতিতে যখন তার ওপর চাপ বাড়ছে তখন আলোচনার সুর তুললেন তিনি।

Manual5 Ad Code

শিরিন মাজারিসহ অনেক নেতা পিটিআই ছাড়ার পর দলীয় প্রধান ইমরান খান দাবি করেছেন, দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে। সম্প্রতি তিনি টুইটে লিখেছেন, ‘আমরা পাকিস্তানে জোরপূর্বক বিয়ের কথা জানতাম কিন্তু পিটিআইতে নতুন এক বিষয় আবির্ভূত হয়েছে- জোরপূর্বক বিচ্ছেদ।’

Manual8 Ad Code

গত ৯ মে ইমরান খানকে গ্রেফতারের পর পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) কর্মী-সমর্থকরা সেনাবাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা চালায়। এই সহিংসতার ঘটনায় দলটির দশ হাজারের বেশি কর্মী-সমর্থককে গ্রেফতার করা হয়েছে পুলিশের অভিযানে। দলটির গুরুত্বপূর্ণ অনেক নেতা এখন কারাগারে। দুই ডজনের বেশি নেতা চলতি সপ্তাহে দল ছেড়েছেন। আরও অনেকে ইমরানের সঙ্গ ছাড়তে পারেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code