আল্লামা আহমদ শফি’র ইন্তেকালে জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটে’র শোক

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সদরে মুহতামিম, বিশ্ববরণ্যে প্রবীণ আলেমে দ্বীন আল্লামা শাহ আহমদ শফি (র.) এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।

Manual4 Ad Code

এক শোক বার্তায় জালালাবাদ ইমাম ফাউন্ডেশন সিলেটের সভাপতি ক্বারী মাওলানা মতিউর রহমান ও সেক্রেটারী হাফিজ মাওলানা মাহবুবুর রহমান বলেন- বিশ্ববরণ্যে আলেমে দ্বীন ও লাখো লাখো আলেমের উস্তাদ আল্লামা শাহ আহমদ শফির ইন্তেকালে দেশবাসী একজন আলেম অভিভাবক হারালো। যা সহজে পূরণ হবার নয়। তিনি আজীবন ইসলাম, ইসলামী শিক্ষা ও মানবতার কল্যানে কাজ করে গেছেন। আল্লাহ মরহুম আহমদ শফি (র.) কে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও  পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code