আল্ হারামাইন হাসপাতালে ৬ মাস বয়সী শিশুর ব্রেইনের ভি পি শান্ট অপারেশন সম্পন্ন!!

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট :: বিশেষ প্রতিনিধি :: আল্ হারামাইন হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাঃ খন্দকার আবু তালহা এর তত্ত্বাবধানে জন্মগত হাইড্রোসেফালাস (মাথায় অতিরিক্ত পানি জমার কারণে মাথা বড় হয়ে যাওয়া) রোগে আক্রান্ত ৬ মাস বয়সী একটি শিশুর ভি পি শান্ট নামে জটিল অপারেশন কোন প্রকার জটিলতা ছাড়া সম্পন্ন করা হয়।

Manual7 Ad Code

অপারেশন টিমে অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন ডাঃ ফারহানা সেলিনা (এনেস্থেসিয়লজী), ডাঃ কাদির, ডাঃ পাভেল, ডাঃ শামীম ও নার্স মাসুদ। উল্লেখ্য যে শিশুটিকে সম্পূর্ণ অজ্ঞান করে অপারেশন করা হয় এবং অপারেশন পরবর্তী ৩ দিন চিকিৎসাধীন থেকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় হাসপাতাল ছাড়েন। চিকিৎসাধীন অবস্থায় সার্বিক সহযোগীতা করার জন্য এন আই সি ইউ ইউনিটের সকল চিকিৎসক ও সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন ডাঃ খন্দকার আবু তালহা।

Manual4 Ad Code

স্বল্প খরচে আল্ হারামাইন হাসপাতালে সকল প্রকার চিকিৎসা প্রদান করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code