কুলাউড়ায় হযরত ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদের পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual3 Ad Code

বিশেষ প্রতিনিধি : মৌলভীবাজার জেলার অন্যতম আধ্যাত্মিক সামাজিক সংগঠন কুতবুল আউলিয়া হযরত মাওলানা মনছব আলী শাহ সাহেব ছাতাপীর রহ. স্মৃতি পরিষদ কেন্দ্রীয় শাখার উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও প্রবাসী সংবর্ধনা সম্পন্ন হয়েছে ।

Manual2 Ad Code

গত ২৬ জুলাই রোজ রবিবার বাদ মাগরিব সংগঠনের অস্থায়ী কার্যালয় আল মদিনা হোটেল কুলাউড়ায় সংগঠনের অফিস সম্পাদক সাইফুর রহমানের সঞ্চালনায় সিনিয়র সহসভাপতি শওকত হোসেন শিবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গনকিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ, কুলাউড়া রেলওয়ে জামে মসজিদের খতিব মাওলানা আবু আইয়ুব আনসারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পীর ছাহেবের দৌহিত্র, সংগঠনের সভাপতি মাওলানা আব্দুস শুকুর সরকুম, সাধারণ সম্পাদক মোঃ হেলাল আহমদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান, এইচ ডি রুবেল, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম সোলেমান, মৌলভীবাজার জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা সাব্বির হোসেন।

Manual2 Ad Code

সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমেরিকা প্রবাসী জনাব পারভেজ সিদ্দিকী, মাওলানা আব্দুল হামিদ, জাকারিয়া আহমদ।

Manual8 Ad Code

এছাড়াও উপস্থিতি ছিলেন সংগঠনের সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম লিটু, মাওলানা আব্দুল বারী, পৌর আল ইসলাহর প্রচার সম্পাদক হাফিজ আব্দুল মুবিন জিহাদী, স্মৃতি পরিষদের সদস্য সিরাজ মিয়া, সেলিম আহমদ, সোহেল সিদ্দিকী, ছাব্বির আহমদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code