যথাযোগ্য মর্যাদায় রাগীব-রাবেয়ায় জাতীয় শোক দিবস পালন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code
জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
জাতীয় শোক দিবসের কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও প্রতিষ্ঠানের পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, সংক্ষিপ্ত বক্তব্য, দোয়া মাহফিল হাসপাতালে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং হাসপাতালে ভর্তিকৃত রোগীদের মাঝে উন্নতমানের খাবার সরবরাহ করণ।
রোববার দিনের শুরুতেই জাতীয় ও কলেজ পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়। এরপর সকাল ১১টা কলেজ ক্যাম্পাসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের ভারপ্রাপÍ অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ তারেক আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতাল ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ শামীমা আখতার, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ মমতাজ বেগম, বায়োকেমিষ্ট্রি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ গুলশান আরা বেগম, অবস এন্ড গাইণী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ নমিতা রাণী সিনহা, অর্থোপেডিক্স বিভাগের অধ্যাপক ডাঃ সৈয়দ মোশারফ হোসেন, ডেন্টাল সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ শফিকুল আলম তালুকদার, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ আশরাফ আহমেদ সহ বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও এসময় আরো উপস্থিত বেগম রাবেয়া খাতুন চৌধুরী নার্সিং কলেজের অধ্যক্ষ ড. আয়েশা বেগম সহ নার্সিং কলেজের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

জাতির জনকের ম্যূরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে জাতির জনকের জীবন ও ১৫ই আগষ্ট এর স্মৃতি রোমন্থন করে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এ. কে. এম. দাউদ এবং হাসপাতালের পরিচালক অধ্যাপক মোঃ তারেক আজাদ।

Manual3 Ad Code

বক্তারা ১৯৭১এ মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারী বীর মুক্তিযোদ্ধা এবং ১৯৭৫ এর ১৫ই আগষ্টে শাহাদাৎবরণকারী শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে যে সকল স্বাস্থ্যকর্মী (চিকিৎসক, নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মী) মৃত্যুবরণ করেছেন তাদের ত্যাগের কথাও স্মরণ করেন।
বক্তব্য শেষে জাতির জনকের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন প্রতিষ্ঠানের মাওলানা এবিএম লুৎফর রহমান। সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন হাসপাতালের উপ-পরিচালক ডাঃ আরমান আহমেদ শিপলু। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী চলমান কোভিড-১৯ পরিস্থিেিত সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।   -সংবাদ বিজ্ঞপ্তি 

 

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code