আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের তেজগাঁও শাখার উদ্বোধন

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক, নিউইয়র্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডের ১৮৩তম শাখা হিসেবে তেজগাঁও শাখার উদ্বোধন ঘোষণা করা হয়েছে।

Manual7 Ad Code

মঙ্গলবার রাজধানীর ফ্যামরোজ টাওয়ার, ১৫৯/ডি, তেজগাঁও শিল্প এলাকায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুস সামাদ (লাবু) প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ১৮৩তম শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ফরমান আর. চৌধুরী। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—সাবেক মন্ত্রী, ধর্ম ও পানিসম্পদ মন্ত্রণালয় এম নাজিমউদ্দীন আল-আজাদ, প্রতিদিনের সংবাদ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক এস এম মাহবুবুর রহমান, ২৪ নম্বর ওয়ার্ড তেজগাঁও শিল্পাঞ্চলের কাউন্সিলর সফিউল্লাহ সফি, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালক রফিকুল ইসলাম, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোনাল হেড, ঢাকা নর্থ জোন মনজুরুল আলম, ব্যাংকের শাখা ব্যবস্থাপক একেএম তৌহিদ, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code