

বিশেষ সংবাদদাতা : গত ২৪ মে ২০২৩ খ্রিস্টাব্দ বুধবার সকাল ৮:৫০ ঘটিকায় সিলেট থেকে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন আল-ফয়েজ ফাউন্ডেশনের চেয়ারম্যান,বিশিষ্ট লেখক-গবেষক মাওলানা রশীদ আহমদ।
তিনি তাঁর বাবার অসুস্থতা জনিত কারণে প্রায় দেড় মাসের ও বেশি কাল দেশে অবস্থান করেন।এ সময়ে তিনি বাবার দেখভাল সহ প্রায় কয়েকটি সভা-সেমিনারে অংশগ্রহণ করেন।

যাওয়ার প্রাক্কালে তিনি পরিচিত সজ্জন ও বন্ধুভাবাপন্ন অনেকের সাথে সাক্ষাত করতে পারেননি বলে খুবই অনুতপ্ত হন।
আমরা দোয়া করি আল্লাহ পাক রাব্বুল আলামিন তাঁর প্রবাস জীবনে ফেরাকে নিরাপদ ও বরকতময় করে দিন।নির্বিঘ্নে সেথায় পৌঁছে দিন।সকল প্রতিকূলতা কে অনুকূল করে দিন।তাঁর বাবা মাওলানা আব্দুল মতীন হাফি: সহ সকল রোগাক্রান্তদের সুস্থতা ও দীর্ঘায়ু দান করুন।