শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual7 Ad Code

বৃহস্পতিবার ৯ডিসেম্বর নগরীর একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী।

সভা যৌথভাবে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক একেএম বদরুল আমিন হারুন ও সাংগঠনিক সম্পাদক মো. দিদার হোসেন রুবেল। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পরিষদের সদস্য কাজী মুজিবুর রহমান। সভায় লিখিত প্রতিবেদন পাঠ করেন পরিষদের সাধারণ সম্পাদক একেএম বদরুল আমিন হারুন এবং দ্বি-বার্ষিক আয়-ব্যয়ের অডিট রিপোর্ট পাঠ করেন কোষাধ্যক্ষ আফতাব উদ্দিন।

উপস্থিত সদস্য বৃন্দ এর মধ্যে প্রধান অতিথির বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর জনাব এডভোকেট ছালেহ আহমদ সেলিম উনার বক্তব্যে বলেন স্কুল রাস্তাঘাটসহ অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তিনি আরো বলেন শাহজালাল উপশহর ১৯৮৬ সাল থেকে অনেক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করে আসছে সামাজিকভাবে। সকলের ঐক্যমতের ভিত্তিতে আরো উন্নয়নমূলক কাজ করা সম্ভব।

Manual6 Ad Code

পরে সাধারণ সম্পাদকের প্রতিবেদন, অডিট রিপোর্ট ও বিবিধ বিষয়ে বক্তব্য রাখেন । উপস্থিত সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাক্তার ওয়াহিদুর রহমান, শফিকুর রহমান, এডভোকেট আব্দুল খালিক, এনাম উদ্দিন, এডভোকেট মুজিবুর রহমান, খালিকুর রহমান, আব্দুল বারী, কাওসার আহমেদ টিপু, এইচ এম হাবিবুর রহমান, জহির উদ্দিন প্রমুখ। সভায় পরিষদের সদস্যরা এবং এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বক্তাদের বক্তব্যের মধ্যে উপশহরের নানা সুবিধা অসুবিধার কথা উঠে আসে যেমন রাস্তার পাশে মাছ বাজার/কাঁচাবাজার সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ, রাস্তা, পানি, মশার সমস্যা সমাধান ও পরিবেশ বান্ধব একটি সুন্দর আবাসিক এলাকা আগামী প্রজন্মের জন্য  গড়ে তুলতে সকলেই অক্ষ বদ্ধ। উপশহরবাসীর কল্যাণে আরো বলিষ্ঠ ভূমিকা রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে অঙ্গিকার ব্যক্ত করেন বক্তারা।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code