আশিষ মিশ্রকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ  উত্তর প্রদেশের লাখিমপুর খিরিতে গাড়িচাপা দিয়ে কৃষক হত্যায় অভিযুক্ত ভারতের এক কেন্দ্রীয় মন্ত্রীর ছেলে আশিষ মিশ্রকে তিন দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। সোমবার তাকে রিমান্ডে পাঠানো হয়। সম্প্রচারমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

লাখিমপুর খিরির ঘটনায় গত শনিবার ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর ছেলে আশিষ মিশ্রকে গ্রেফতার দেখায় পুলিশ। পুলিশ বলছে, তিনি উত্তর দিতে চাতুরির আশ্রয় নিচ্ছেন আর সহায়তা করছেন না।

Manual3 Ad Code

খুনের মামলায় নাম আসার পাঁচ দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তাতে অবিলম্বে গ্রেফতার করা যায়। কিন্তু তা না হওয়ায় প্রশ্ন উঠতে থাকে বাবার পরিচয়ের কারণে বিশেষ সুবিধা পাচ্ছেন তিনি।

Manual3 Ad Code

উত্তর প্রদেশ পুলিশের শীর্ষ সূত্রের বরাতে এনডিটিভি জানিয়েছে, গত ৩ অক্টোবরের ঘটনার বেশ কয়েকটি পয়েন্ট ব্যাখ্যা করতে পারছেন না মন্ত্রীপুত্র। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার পর সেখান থেকে হারিয়ে যান মন্ত্রীপুত্র। তবে তিনি দাবি করেছেন, বেলা ২টা থেকে চারটার মধ্যে ওই এলাকায় ছিলেন তিনি। তার ফোন লোকেশনও ঘটনাস্থলের আশপাশেই অবস্থান নির্দেশ করছে। এছাড়া কৃষকদের ওপর গাড়ি উঠিয়ে দেওয়া চালকের যে বর্ণনা তিনি দিচ্ছেন, তার সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলছে না।

Manual8 Ad Code

গত ৩ অক্টোবর কৃষকদের এক শান্তিপূর্ণ বিক্ষোভে গাড়িচাপা দিয়ে চার জনকে হত্যার অভিযোগ রয়েছে মন্ত্রীপুত্রের বিরুদ্ধে। ওই ঘটনায় মোট আট ব্যক্তি নিহত হয়। গাড়িচাপায় কৃষক নিহতের পর সহিংসতায় বাকিদের মৃত্যু হয়।

Manual3 Ad Code

মন্ত্রীপুত্র স্বীকার করেছেন যে গাড়িটি চাপা দিয়েছে তার মালিক তিনি। তবে তার ঘটনার সময়ে তিনি তাতে ছিলেন না। তার সমর্থকরা জানিয়েছেন, প্রায় দেড়শ’ ছবিতে দেখা যাচ্ছে গাড়িচাপা দেওয়ার সময় তাতে ছিলেন না তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code