সুব্রত মুখার্জিকে নিয়ে বিজেপি নেত্রীর বিতর্কিত টুইট

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago
The Vice President and Chairman, Rajya Sabha, Shri M. Hamid Ansari with the newly elected Members of Rajya Sabha, Shri L. Ganeshan and Smt. Roopa Ganguly, at a Swearing-in Ceremony, at Parliament House, in New Delhi on October 14, 2016. The Deputy Chairman, Rajya Sabha, Shri P.J. Kurien, the Union Minister for Urban Development, Housing & Urban Poverty Alleviation and Information & Broadcasting, Shri M. Venkaiah Naidu, the Minister of State for Minority Affairs (Independent Charge) and Parliamentary Affairs, Shri Mukhtar Abbas Naqvi and the Minister of State for Agriculture & Farmers Welfare and Parliamentary Affairs, Shri S.S. Ahluwalia are also seen.

Manual6 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমবঙ্গের বর্ষীয়ান রাজনীতিবিদ ও মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুর পর তাকে নিয়ে বিতর্কিত টুইট করেছেন বিজেপি নেত্রী রূপা গাঙ্গুলি।

Manual1 Ad Code

রূপা গাঙ্গুলির টুইটবার্তায় বলেন, ‘২০২১ বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু, চুক্তি পছন্দ হয়নি তার। পশ্চিমবঙ্গে অনেক ক্ষতি করেছেন। সুবিধাবাদী! আমার কোনও সমবেদনা নেই।’

Manual8 Ad Code

সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে সব দল নির্বিশেষে শোকজ্ঞাপন করেছেন। স্মৃতিচারণা করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দীলিপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তবে রাজনৈতিক সৌজন্যতার বদলে রূপা গঙ্গোপাধ্যায়ের গলায় ভিন্ন সুর। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড় বইছে।

নিজের ফেসবুক পোস্টে প্রথমে বিজেপি নেত্রী রূপা লেখেন, ‘ধ্যাৎ, সবাই যেন হঠাৎ বালিগঞ্জে একা গেল। সরি বস।’

এরপরই তার পোস্টের একের পর এক কমেন্ট পড়তে শুরু করে। কমেন্টের জবাব দিতে গিয়েই বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি নেত্রী।

Manual5 Ad Code

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, মাত্রা ছাড়িয়ে আক্রমণ করে প্রয়াত বর্ষীয়ান নেতার উদ্দেশে রূপা লেখেন, ‘পুজো জাঁকজমক করা আর টাকা তোলা ছাড়া যার কোনও অবদান ছিল না। তার জন্য আমার কোনও শ্রদ্ধা নেই। সরি বস।’

রূপা গাঙ্গুলীর মন্তব্য কার্যত শালীনতার মাত্রা ছাড়িয়ে যায়। তিনি লেখেন, ‘তিনি সুবিধাবাদী। নিজের রাজনৈতিক আদর্শও বদলে ফেলেছিলেন। এরা পশ্চিমবঙ্গের অনেক ক্ষতি হওয়ার কারণ।’

Manual7 Ad Code

এরপর সদ্য প্রয়াত বিজেপির কলকাতা পৌরসভার ওয়ার্ড কো-অর্ডিনেটর তিস্তা বিশ্বাস দাসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘তিস্তাকে নিয়েছো বস। কিছু তো ফেরত নেবে মা কালী।’

ইন্ডিয়া টাইমসের খবরে বলা হয়, বিজেপি নেত্রী রূপার এই ধরণের বক্তব্যে রাজনৈতিক মহলে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code