ভারতের জলপাইগুড়িতে হাতির তাণ্ডব, ১৪৪ ধারা জারি

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ ভারতের জলপাইগুড়িতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে দুটি হাতি। এ ঘটনায় শহরজুড়ে আতংক বিরাজ করছে। খবর জিনিউজ ও নিউজএইটিনের।

খবরে বলা হয়, রোববার হাতির তাণ্ডবের জেরে জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি আনন্দচন্দ্র কলেজ সংলগ্ন এলাকায় ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও তাতেও সাধারণ মানুষের আগ্রহ আটকানো যাচ্ছে না। প্রচুর মানুষ ভিড় করেছেন হাতি দুটিকে দেখতে। ইতিমধ্যেই তাদের জঙ্গলে ফেরানোর চেষ্টা চলছে৷

Manual2 Ad Code

রোববার ভোররাতে জলপাইগুড়ি শহরে হঠাৎ করে ঢুকে পড়ে দু’টি পূর্ণবয়স্ক হাতি। এর আগে শনিবার দিবাগত রাতভর এদিক-ওদিক ছুটে বেড়াল তারা। ওই হাতিগুলো এক পর্যায়ে কোভিড হাসপাতালে ঢুকে পড়ে। একইসঙ্গে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে হাতিদুটি ৷ দ্রুত খবর দেওয়া হয় বনদফতরে ৷ খবর পেয়ে বন কর্মীরা চলে আসেন হাসপাতাল চত্বরে।

হাতি তাড়াতে গরুমারা বন্যপ্রাণী বিভাগের এডিএফও রেহা গঙ্গোপাধ্যায়ও হাজির হয়েছেন। তবে বন দফতরের আধিকারিকরা জানাচ্ছেন, এই এলাকায় সাধারণত হাতি আসে না। কিন্তু রবিবার রাতে এমন ঘটনা কেন ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। শহরের একেবারে প্রাণকেন্দ্রে হাতিদুটি এখনও না আসতে পারায় বড় ক্ষতি এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।

Manual7 Ad Code

নিউজ এইটিনের খবরে বলা হয়, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে অবস্থিত কোভিড হাসপাতালের ভিতরে হাতিদুটি ঢুকে পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। করলা নদী পেরিয়ে হাতিদুটি কোভিড হাসপাতালের পিছনের পাঁচিল ভেঙে ভিতরে ঢুকে পড়ে। সেখান থেকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে তারা চলে আসে আনন্দচন্দ্র মহাবিদ্যালয়ে। এমনকি রীতিমতো রাগে ফুঁসতে-ফুঁসতে বিএলআরও অফিসের লোহার গেটও ভেঙে ফেলে তারা। এভাবে শহরের মধ্যে আগে কখনও হাতি ঢুকতে দেখেননি বলেই জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। ফলে আতঙ্ক ক্রমশ বাড়ছে।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code