মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর আটক বিজেপি নেতা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ধর্মের নামে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে ভারতের তেলেঙ্গানা রাজ্যের বিজেপির আইনপ্রণেতা টি.আর. রাজা সিংকে আটক করেছে স্থানীয় পুলিশ। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের পর দেশটির মুসলিম গোষ্ঠীগুলো গ্রেফতারের দাবি জানানোর পর মঙ্গলবার পুলিশ তাকে আটক করে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের কারণে বিজেপি তাদের এক নারী মুখপাত্রকে বহিষ্কার করেছিল। এই ঘটনার কয়েক মাস পর আবারও বিতর্কিত মন্তব্য করলেন আরেক বিজেপি নেতা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code