তিন দশক পর কাশ্মীরে খুললো সিনেমা হল

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ভারত প্রতিনিধি:পৃথিবীর বুকে এক টুকরো স্বর্গ কাশ্মীর। প্রকৃতি যেন তার সব রঙ-রূপ ঢেলে দিয়েছে এই ভূখণ্ডে। কিন্তু অঞ্চলটি নিয়ে যুগ যুগ ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে লড়াই। যার কারণে কাঙ্ক্ষিত শান্তির দেখা পায় না কাশ্মীরের মানুষ। বিনোদন থেকে বরাবরই বঞ্চিত কাশ্মীরি জনতা। বিশেষ করে প্রেক্ষাগৃহে বসে বড় পর্দায় সিনেমা দেখার সুযোগ হয় না তাদের। গত তিন দশক ধরেই এই বঞ্চনা মেনে চলেছেন তারা। এবার সেই অধ্যায়ের সমাপ্তি ঘটলো। কাশ্মীরে ফের চালু হলো সিনেমা হল। রবিবার (১৮ সেপ্টেম্বর) নতুন করে দুটি মাল্টিপ্লেক্স উদ্বোধন করেছেন জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা। উদ্বোধনী শো হিসেবে দর্শকনন্দিত সিনেমা ‘ভাগ মিলখা ভাগ’ প্রদর্শন করা হয়। তবে বাণিজ্যিক প্রদর্শনী শুরু হচ্ছে আগামী মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) থেকে। প্রথম সিনেমা হিসেবে দেখানো হবে সুপারস্টার আমির খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code