নিউজ ডেস্কঃ  জম্মু-কাশ্মীর রাজ্যের মর্যাদা ফিরে পাবে বলে জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য শনিবার এই উপত্যকা সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

কয়েক সপ্তাহ ধরে জম্মু-কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা বেড়েছে। তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানো হচ্ছে। অক্টোবরের শুরু থেকে এ পর্যন্ত নিহত হয়েছেন অন্তত ১১ বেসামরিক ব্যক্তি। বেশ কয়েকজন সেনাও হতাহত হয়েছেন। পরিস্থিতি ক্রমেই সহিংস হয়ে উঠছে। খবর আনন্দবাজারের

Manual6 Ad Code

২০১৯ সালের আগস্টে ভারতের পার্লামেন্টে বিল এনে তাড়াহুড়া করে কাশ্মীরের রাজ্যের মর্যাদা বিলুপ্ত করা হয়। কেন্দ্রীয় শাসিত অঞ্চল হয় এটি। তারপর থেকেই সেখানে সহিংসতা চলছে। বর্তমান পরিস্থিতি বেশ নাজুক। এ অবস্থায় কাশ্মীর সফরে গিয়ে অমিত শাহ প্রতিশ্রুতি দিলেন, আসন্ন স্থানীয় নির্বাচনের পর রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে।

Manual3 Ad Code

অবশ্য এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও এমন ইঙ্গিত দিয়েছিলেন। তবে তাদের প্রতিশ্রুতিতে আস্থা দেখাননি জম্মু-কাশ্মীরের বিজেপিবিরোধীরা।

Manual3 Ad Code