আড়াই কোটি ইরানি করোনায় আক্রান্ত: রুহানি

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: সরকারি পরিসংখ্যানের ভিত্তিতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, গত ৫ মাস ধরে চলমান মহামারিতে ইতোমধ্যেই দেশটির আড়াই কোটির মতো মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটির আরো সাড়ে ৩ কোটির মতো মানুষ করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন বলে হুঁশিয়ারি জানান তিনি। শনিবার আন্তর্জাতিক সংবাদ বিবিসির খবরে বলা হয়, ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যান ও প্রতিবেদনের ভিত্তিতে এসব কথা বলেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট বলেন, আজ যদি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই প্রতিবেদন অনুসারে বলি, তাহলে গত ১৫০ দিনে আমাদের দেশের ২৫ মিলিয়ন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং আগামী মাসগুলোতে আরো ৩০ থেকে ৩৫ মিলিয়ন মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকি রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code