আড়াই বছর পর জার্মান দলে ফিরছেন ম্যুলার

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual6 Ad Code

ডেস্ক রিপোর্ট:  

Manual2 Ad Code

ইউরো-২০২০ কে সামনে রেখে বায়ার্ন মিউনিখের মিডফিল্ডার টমাস ম্যুলারকে ফেরাতে চান জার্মানি জাতীয় দলের কোচ জোয়াকিম লো। এমনটা হলে, প্রায় আড়াই বছর পর জার্মান দলে দেখা যাবে বিশ্বকাপজয়ী তারকাকে।রিপোর্ট অনুযায়ী, ম্যুলারকে জাতীয় দলের ফেরানোর ব্যাপারে বেশ উদ্যোগী লো। এরইমধ্যে বাকি ম্যুলারের সঙ্গে প্রাথমিক আলোচনাও সেরে ফেলেছেন বিশ্বকাপজয়ী জার্মান কোচ। তবে এখনও এ ব্যাপারে প্রকাশ্যে কিছু বলেননি তিনি।

ম্যুলারকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে ২০১৮ সালের নভেম্বরে, ন্যাশনস লিগে। ২০১৯ সালের মার্চে সতীর্থ জেরোমে বোয়েটাং এবং বরুশিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার ম্যাটস হামেলের পাশাপাশি তাকেও জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code