দারুণ জয়ে খুশি বাংলাদেশের কোচ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজ: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। নেপালকে হারিয়েছে ৩-১ গোলের ব্যবধানে। নিজেদের মাঠে এমন জয়ের পর বাংলাদেশ শিবির উচ্ছ্বসিত।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে জয় পেয়ে এগিয়ে গেলো বাংলাদেশ। সুগম হলো ফাইনালের পথ। ম্যাচ শেষে স্বাগতিক দলের কোচ গোলাম রব্বানী ছোটন উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘আজ আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা খেলা ছিল। জেতা দরকার ছিল। জয় পাওয়ার কারণে মেয়েদের ধন্যবাদ জানাই। এখনই ফাইনাল নিয়ে ভাবছি না। আগেও বলেছি, আমার লক্ষ্য ম্যাচ বাই ম্যাচ খেলা, জয়লাভ করা। প্রথম লক্ষ্য মেয়েরা পূরণ করতে পেরেছে। আশা করি, আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো।’

Manual6 Ad Code

লিগের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে। শক্তিশালী দলটির বিপক্ষে ম্যাচে খেলার আগে আত্মবিশ্বাসী ছোটন, ‘ভারত এই অঞ্চলের (ফুটবলে) ৫০ বছর ধরেই শক্তিশালী। কিন্তু আমাদের মেয়েরা আগেও অনূর্ধ্ব-১৫, ১৮, ১৯ বয়সভিত্তিক পর্যায়ে মুখোমুখি হয়েছে। ভালো ফুটবল খেলার এবং জয়ের রেকর্ডও আছে। আশা করি ভারতের বিপক্ষে ম্যাচটিও ভালো একটা ম্যাচ হবে এবং আমরা জয়ের জন্য মাঠে নামবো।’

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code