পাকিস্তানে খেলবেন জাহানারা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual6 Ad Code

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের নারী জাতীয় দলের পেসার জাহানারা আলম। পাকিস্তানে খেলার আমন্ত্রণ পেয়েছেন তিনি।

Manual3 Ad Code

এই বছরের সেপ্টেম্বরে নারী টি-টোয়েন্টি লিগ শুরু হচ্ছে। তারই প্রস্তুতি হিসেবে চলতি পিএসএলে নারী দলের তিনটি প্রদর্শনীমূলক টি-টোয়েন্টি আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সেখানেই খেলবেন জাহানারা।

Manual1 Ad Code

শনিবার সোশ্যাল মিডিয়া পোস্টে এই খবর নিশ্চিত করেন জাহানারা নিজেই, ‘আলহামদুলিল্লাহ… পিএসএলে নতুন ক্রিকেট অ্যাসাইনমেন্ট (নারী লিগ প্রদর্শনীমূলক ম্যাচ)। আমার জন্য দোয়া করবেন।’

Manual5 Ad Code

সাতটি দেশের ১০ বিদেশি খেলোয়াড়কে নিয়ে গড়া হয়েছে দুটি দল। তারা খেলবেন পাকিস্তানি খেলোয়াড়দের সঙ্গে। জাহানারার দল সুপার উইমেন টিম, নেতৃত্বে পাকিস্তানি ক্রিকেটার নিদা দার।

অন্য দল আমাজনস, যার নেতৃত্ব দেবেন বিসমাহ মারুফ। দুই দল সব মিলিয়ে তিন ম্যাচ খেলবে। নারী দিবস উদযাপনের এই ম্যাচগুলো আয়োজন করবে পিসিবি। প্রথম ম্যাচ হবে ৮ মার্চ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code