আ.লীগের সাধারণ সম্পাদক পদে কাদেরের হ্যাটট্রিক

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। অন্যদিকে টানা তৃতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওবায়দুল কাদের।

Manual4 Ad Code

শনিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা পরিষদের সদস্য ও নতুন নেতৃত্ব নির্বাচনের নির্বাচন কমিশনার ইউসুফ হোসেন হুমায়ুন।

১৯৮১ সাল থেকে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন শেখ হাসিনা। দলে এখনও তার বিকল্প তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা। অন্যদিকে ২০১৯ সালের ডিসেম্বরে আওয়ামী লীগের ২১তম সম্মেলনে দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন ওবায়দুল কাদের। এবার টানা তৃতীয়বারের মতো এই পদে দায়িত্ব পেলেন তিনি।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ, শ্রমিক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, তাঁতি লীগ এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সারাদেশের সাংগঠনিক জেলা থেকেও নেতাকর্মীদের ঢল নামে সম্মেলনে।

সারা দেশে দেশে কাউন্সিলর ও ডেলিগেটের পাশাপাশি আওয়ামী লীগের উপদেষ্টা ও সভাপতিমণ্ডলীর পরিষদের সদস্যরা সম্মেলনে যোগ দেন। এ ছাড়া দলের সাধারণ সম্পাদকসহ দলের কার্যনির্বাহী কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রথম অধিবেশনে দেওয়া বক্তব্যে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগকে বাঁচাতে হবে। শেখ হাসিনা আছেন বলেই পদ্মা সেতু হয়েছে, যা দেখে বিশ্ব অবাক। তাই বাংলাদেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই।

তিনি বলেন, আমরা কিছুটা বিপদে, কিন্তু শেখ হাসিনা বসে নেই। তিনি ক্রাইসিস ম্যানেজমেন্টে সেরা। আওয়ামী লীগের প্রতিপক্ষরা হিংসায় জ্বলে যাচ্ছে। তাদের মনে জ্বালা, অন্তরজ্বালা।

Manual2 Ad Code

সেতুমন্ত্রী বলেন, বিএনপি ১০ তারিখে পারেনি, ৩০ তারিখেও পারবে না। আওয়ামী লীগ প্রস্তুত। ভোট চুরি, অর্থপাচারের বিরুদ্ধে খেলা হবে। আগুন সন্ত্রানের বিরুদ্ধে আওয়ামী লীগ প্রস্তুত।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code