ইংলিশ চ্যানেল থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ 

Manual5 Ad Code

ইংলিশ চ্যানেল অতিক্রম করে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করা দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। অস্থায়ীভাবে তৈরি করা বিভিন্ন নৌকা যোগে তারা যাচ্ছিল। মঙ্গলবার (৯ নভেম্বর) রাতে ফরাসি কর্তৃপক্ষ একথা জানায়।

 

Manual3 Ad Code

এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। সোমবার থেকে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত পৃথক সাতটি অভিযান চালিয়ে ২১০ জনকে উদ্ধার করে ফ্রান্সের উত্তর উপকূলে ফেরত পাঠানো হয়। এদের মধ্যে চারজন নারী ও এক শিশু রয়েছে। তাদেরকে কালাইসে ফেরত পাঠানো হয়েছে এবং সীমান্ত পুলিশ তাদের দেখভাল করছে।

২০১৮ সালের শেষের দিক থেকে সমুদ্র পথ পাঁড়ি দিয়ে ব্রিটেনে যাওয়ার চেষ্টা করা অভিবাসীদের সংখ্যা অনেক বেড়ে গেছে। ব্যস্ত নৌ পথ হওয়ায় এ পথ অতিক্রম করা অনেক ঝুঁকিপূর্ণ কর্তৃপক্ষ এমন সতর্ক বার্তা দেয়া সত্ত্বেও এ প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code