

ইন্টারন্যাশনাল ডেস্ক: শেষ পর্যন্ত প্রকাশ পেলো বাংলাদেশ ক্রিকেট দলের চূড়ান্ত ফিউচার ট্যুর প্রোগ্রাম বা এফটিপি। ২০২৩ সাল থেকে ২০২৭ সাল পর্যন্ত ১৫০টি ম্যাচ খেলবে লাল-সবুজরা। এই সময়ে ৩৪ টেস্টের পাশাপাশি ৫৯টি ওয়ানডে ও ৫৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা হবে। ২০২৩ সালের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ৩টি ওয়ানডের সঙ্গে সমসংখ্যক টি-টোয়েন্টি দিয়ে নতুন চক্রের আনুষ্ঠানিকতা শুরু হবে বাংলাদেশের। এর মধ্য দিয়ে ইংলিশদের বিপক্ষে খেলা হবে কোনও টি-টোয়েন্টি সিরিজ। তারপর মার্চ মাসে আইরিশদের বিপক্ষে এক টেস্টের বিপরীতে খেলা হবে তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি। মে মাসে আবার ৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টির অ্যাওয়ে সিরিজ খেলা হবে আয়ারল্যান্ডে। ২০২৫ সালের নভেম্বরে আবারও একই দলের বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে।