ইংল্যান্ডের কেন্টে সপ্তসুর মিউজিক স্কুলের স্বাধীনতা দিবস উদ্‌যাপন

লেখক: Nopur
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

সাংস্কৃতিক পর্বে প্রথমে জাতীয় সংগীত পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। এরপর কবিতা পাঠ করে জায়ানা ও রাসিফ। দেশাত্মবোধক গান পরিবেশন করে তানিশা, ঈশান, তাহিম, জায়ানা, জেনিফার, মানহা, রিদা, লাইবা, আরিশা, আতিফ, আহানা, মারিয়া, লিয়ানা, রাসিফ, আবান, ঈশান ও মাহরিমা। অনুষ্ঠানে তাহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। এরপর নিপা ইসলামের পরিচালনায় ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’—দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে লিয়ানা, জেনিফার, রিদা, লাইবা, মারিয়া ও আলিনা। অনুষ্ঠানে তবলায় সহযোগিতা করেন জি এম পলাশ এবং ভিডিও ধারণসহ সার্বিক সহযোগিতা করেন ইশা খান। আরও উপস্থিত ছিলেন কে এম হাবিবুর রহমান, ফাহমিদা আহমেদ, সুলতানা পারভীন, মমতাজ জামান, খোদেজা সুলতানা, ফাতেমা আক্তার, লিরা ইসলামসহ অনেকে।

Manual7 Ad Code

Manual8 Ad Code

এর আগে গত শনিবার (২৬ মার্চ) কেন্টের ডার্টফোর্ড ডিএসটিসি হলে বাংলাদেশিজ ইন কেন্টের উদ্যোগে আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও অংশগ্রহণ করে সপ্তসুর মিউজিক স্কুল। বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। আবদুর রউফ, রওনক আনোয়ার, মঞ্জুর শওকত, শহিদুল ইসলাম, মাসুদুল কড়িম, শরিফুল ইসলাম ও আমিনুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডার্টফোর্ডের মেয়র রোজানা কারেন, বেক্সলি মেয়র জেমস হান্ট, লিডার ডার্টফোর্ড বার কাউন্সিল জেরিমি কাইট, ডেপুটি লিডার ডার্টফোর্ড বার কাউন্সিল ক্রিস শিফাম, বিসিএর সভাপতি এম এ মুনিম ও চৌধুরী জিন্নাত আলী। অনুষ্ঠানে সপ্তসুর মিউজিক স্কুলের পরিবেশনায় মুগ্ধ স্থানীয় মেয়র এবং কাউন্সিলরেরা সপ্তসুরের অগ্রযাত্রায় সব ধরনের সহযোগিতা এবং পাশে থাকার আশ্বাস প্রদান করেন। এ ছাড়া উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা কেন্টে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান এবং পরবর্তী প্রজন্মকে এ ধরনের অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত করার জন্য বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের অনুরোধ জানান। সপ্তসুর মিউজিক স্কুলের কর্ণধার রুপি আমিন স্কুলটিকে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন এবং পরবর্তী সময়ে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বড় পরিসরে অনুষ্ঠান আয়োজন করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code