ইংল্যান্ডে ৩৭ মাইল হেঁটে বন্যার্তদের জন্য ২৫ লক্ষ টাকা সংগ্রহ
লেখক:
Nopur প্রকাশ: ৪ years ago
Manual7 Ad Code
মুহাম্মদ শাহেদ রাহমান :
Manual7 Ad Code
ইংল্যান্ডের লুটন শহরের শহীদ মিনার থেকে লন্ডনের আলতাব পার্কের শহীদ মিনারে পৌছে ৩৭ মাইল হেঁটে বন্যার্তদের জন্য প্রায় ২৫ লক্ষ টাকা সংগ্রহ করেছেন একদল উদ্দমী মানবিক যুবক ।
বাংলাদেশের সিলেটের সাম্প্রতিক বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করতে ইংল্যান্ডের লুটন শহর থেকে সকালে শুরু করে পায়ে হেঁটে বিকেলে পূর্বলন্ডনের আলতাব আলী পার্কে এসে পৌছেন একদল ব্রিটিশ বাঙালি বাংলাদেশী যুবক।
৩ জুলাই রবিবার ইংল্যান্ডে পায়ে হেঁটে ফান্ড রেইজিং এ তাদের নেতৃত্বে ছিলেন ডা: মন্জুর আহমেদ। এই ফান্ড রেইজিং এ প্রায় ২১ হাজার পাউন্ড, বাংলাদেশের টাকায় ২৫ লক্ষ টাকা সংগ্রহ করা হয়েছে। তাদের টার্গেট ৫০ লক্ষ টাকা অনুদান সংগ্রহ করে অসহায় বন্যা দুর্গতদের সাহায্য করা বলে জানিয়েছেন দলনেতা ডাঃ মনজুর।
Manual7 Ad Code
ডাঃ মনজুর আরো বলেন, ‘তরুণরা সব সময় বাংলাদেশের বন্যা ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে এগিয়ে আসবে ।
এই দলে অন্যান্যদের মধ্যে ছিলেন -কামাল, শাহেদ, মোস্তাক, শামীম, খুদেল, সুজেল, মুগসী, নাহিম, রানা, মিতু, জিমি , গিয়াস, আজিজ, রিজওয়ান, নাবিল, আমিনুর, আবদাল ও মুহিবুর প্রমুখ। এই দল লুটন লায়ন্স তত্ত্বাবধানে বাংলাদেশের জনগণের সিলেটে বন্যার্তদের সহায়তায় একটি এপিক ট্রেক অর্থ্যাৎ ৩৭ মাইল পায়ে হেঁটে ব্রিকলেন হয়ে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে বিকেল ৭ টার সময় এসে পৌছেন।
পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে এসে পৌঁছলে এই দলকে লাল গোলাপ ফুল দিয়ে স্বাগত জানান — বাংলাদেশ ইয়থ লীগ লুটনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনসার আহমদ উল্লাহ, সাবেক স্পিকার আহবাব হোসেইন, সমাজকর্মী হুসনা মতিন, বাংলাদেশ ইয়থ লীগ লন্ডনের সাবেক সভাপতি নঈম উদ্দিন রিয়াজ, বাংলাদেশ ইয়থ লীগ লন্ডনের সাবেক সেক্রেটারি নুরউদ্দিন আহমদ, লুটন ইয়থ লীগের সাবেক সভাপতি মারুফ আহমদ, কাউন্সিলর রেবেকা সুলতানা, যুবনেতা জামাল খান, সাংবাদিক আহাদ চৌধুরী বাবু, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার সালেহ আহমদ, বিশ্ববাংলা নিউজের সম্পাদক শাহ বেলাল, সমাজকর্মী সুয়েজ মিয়া, সমাজকর্মী স্মৃতি আজাদ ও নাজমা হোসেন প্রমুখ।
বিওয়াইএল লুটনের চেয়ারপারসন সুজেল মিয়া বাংলাদেশের জনগণকে সহায়তা করার জন্য সবাইকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য সংগ্রহিত অনুদানের তহবিলগুলো সিলেট, সুনামগন্জে ও আশেপাশে যেখানে বন্যায় বেশী ক্ষতিগ্রস্ত, সেখানে স্থানীয় দাতব্য সংস্থাগুলোর সহযোগিতায় স্বচ্ছভাবে বিতরণ করা হবে বলে জানিয়েছেন উদোক্তারা।