পথ ভুলে পঞ্চগড়ে আসা শিশুটি শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়

লেখক: Shiuly
প্রকাশ: ১ বছর আগে

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট

পথ ভুলে পঞ্চগড়ে চলে আসা এক শিশুকে উদ্ধার করেছে জেলার সদর থানা পুলিশ। তার বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। বর্তমানে শিশুটি নিরাপদ আশ্রয়ে রয়েছে। শিশু রিয়াদ শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়। তার বয়স আনুমানিক ৫ থেকে ৬ বছর।

Manual2 Ad Code

রিয়াদের দেয়া তথ্য অনুযায়ী, তার পিতার নাম ইব্রাহিম এবং মাতার নাম নুর নাহার। বাড়ি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। সে এর বেশি কিছু বলতে পারে না। কোথা থেকে ট্রেনে উঠে কীভাবে পঞ্চগড়ে এসেছে, সে বিষয়েও সে স্পষ্টভাবে কিছু বলতে পারেনি।

Manual8 Ad Code

পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম আলী বলেন, গতরাত ২টার দিকে ৯৯৯-এ ফোন পেয়ে রেল স্টেশন থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে সে নিরাপদে আছে এবং তার পরিবারের খোঁজ করা হচ্ছে। কেউ তাকে চিনে থাকলে থানায় যোগাযোগের অনুরোধ জানানো হচ্ছে।

তিনি জানান, শিশুটিকে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের আহছানিয়া মিশন শিশু নগরীতে হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটির সমাজকর্মী ইউসুফ আলী থানায় গিয়ে শিশুটিকে বুঝে নেন।

Manual3 Ad Code

আহছানিয়া মিশন শিশু নগরীর সমাজকর্মী ইউসুফ আলী বলেন, এতিম ও পথশিশুদের লালনপালন এবং লেখাপড়া করানো হয় আমাদের নগরীতে। শিশু রিয়াদের পরিবারের সন্ধান না পেলে তাকেও এখানে সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে বড় করা হবে।

Manual1 Ad Code

পরিবার বা আত্মীয়স্বজনের কেউ শিশুটিকে চিনে থাকলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), পঞ্চগড় সদর থানা, মোবাইল- ০১৩২০১৩৮৩৭১, ০১৭৫৫৪৯৭৪৯৭ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
  • পথ ভুলে পঞ্চগড়ে আসা শিশুটি শ্রীমঙ্গলে বাবা-মায়ের কাছে ফিরে যেতে চায়
  • Manual1 Ad Code
    Manual2 Ad Code