ইউক্রেনকে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিতে পারে যুক্তরাষ্ট্র

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: রাশিয়ার ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে প্রতিরক্ষার জন্য ইউক্রেনকে অত্যাধুনিক হক (এইচএডব্লিউকে) আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করার কথা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছেন।
হক ক্ষেপণাস্ত্র প্রতিহতকারী ব্যবস্থাটি স্টিঞ্জার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার আপগ্রেড সংস্করণ। স্টিঞ্জার হলো স্বল্পপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাশিয়ার আক্রমণ শুরুর পর স্টিঞ্জার ব্যবস্থা ইউক্রেনকে সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।
ইউক্রেনকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়ার ক্ষেত্রে বাইডেন প্রশাসন প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি (পিডিএ) ব্যবহার করবে। ভিয়েতনাম যুদ্ধের সময়কার প্রযুক্তিতে এই হক সরঞ্জাম তৈরি হলেও বেশ কয়েক দফা এগুলো হালনাগাদ করা হয়েছে। পিডিএ’র আওতায় যুক্তরাষ্ট্র জরুরি পদক্ষেপ হিসেবে কংগ্রেসের অনুমোদন ছাড়াই নিজেদের মজুত থেকে দ্রুত প্রতিরক্ষা সরঞ্জাম অন্য দেশকে সরবরাহ করতে পারে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code