আলিয়া ভাটের ২৫তম জন্মদিন আজ

লেখক:
প্রকাশ: ৯ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্ক :  আজ ১৫ মার্চ নিজের ২৫তম জন্মদিন উদযাপন করছেন বলিউডের মিস্টিমেয়ে আলিয়া ভাট। ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে আলিয়া এখন বুলগেরিয়াতে। তাই এবারের জন্মদিন তাঁকে পালন করতে হচ্ছে বিদেশের মাটিতে। তাই খুব বেশি জাঁকজমক নিয়ে নিজের জন্মদিন উদযাপন করতে পারছেন না আলিয়া ভাট।

মুম্বাই মিরর সূত্র জানায়, আলিয়া সারাদিন শুটিংয়ে কাটাবেন। ব্যস্ত শিডিউলের মধ্যে গোটা একটা দিন জন্মদিন নিয়ে পড়ে থাকবেন না ছবির কলাকুশলীরা। তবে সেটে আলিয়ার জন্মদিন উদযাপন হবে। গত বছর ‘বদ্রিনাথ কি দুলহানিয়া’র সেটে জন্মদিন উদযাপন করেছেন আলিয়া ভাট।
‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি প্রযোজনা করছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। চলতি বছরের ১৫ আগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code