এখ‌নই খুল‌ছে না ব্রিটে‌নের মস‌জিদ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট, ঢাকা: যুক্তরাজ্যে লকডাউন আগামী ৪ জুলাই থেকে শি‌থিল হ‌লেও এখ‌ন দেশটির সব মসজিদ খুলছে না। স্থানীয় পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে মসজিদ খোলার সিদ্ধান্ত নেবে ওই মসজিদ কর্তৃপক্ষ। তবে আগামী ১৩ জুলাই থেকে লন্ডনের মসজিদ খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। কাউন্সিল অব মস্ক টাওয়ার হ্যামলেটসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২ জুলাই এক বৈঠকে সর্বসম্মতিক্রমে আগামী ১৩ জুলাই (সোমবার) থেকে মসজিদ খোলার সিদ্ধান্ত হয়েছে। ওই বৈঠক থেকে মসজিদ খোলার সময় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়েছে। লন্ড‌নের ক্রয়োডন শাহজালাল মস‌জি‌দের ইমাম শা‌মিমুল ইসলাম বাংলা ট্রিবিউন‌কে জানান, মস‌জি‌দে নামাজ শুরু করা নিয়ে মসজিদ কমিটি সিদ্বান্ত নে‌বেন। লন্ড‌নের অন্যান্য এলাকার মসজিদগুলোর সাথে সমন্বয় সাধন করে মসজিদ খোলা হ‌বে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code