যুক্তরাষ্ট্রে করোনায় আরো ২৬০০ জনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual5 Ad Code

যুক্তরাষ্ট্রে বুধবার মহামারি করোনাভাইরাসে আরো প্রায় ২ হাজার ৬০০ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এটি একটি নতুন রেকর্ড এবং একদিনে এই মৃত্যুর সংখ্যা অন্য যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। জনস হপকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপির

Manual2 Ad Code

ইস্টার্ন টাইম রাত সাড়ে ৮টায় (গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার ০০৩০টা) জনস হপকিন্স ইউনিভার্সিটির চলমান পরিসংখ্যান থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২ হাজার ৫৬৯ জন প্রাণ হারিয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে ২৮ হাজার ৩২৬ জনে দাঁড়ালো। এ সংখ্যা অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি।

‘আমরা করোনাভাইরাসে নতুন করে আক্রান্তের চরম থাবা থেকে বেরিয়ে এসেছি’ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সন্ধ্যার আগে এমন কথা বলার পর এ রেকর্ড মৃত্যুর সংখ্যা প্রকাশ পেল। করোনাভাইরাস লকডাউন তুলে নিতে বৃহস্পতিবার তিনি প্রথম দফার পরিকল্পনা ঘোষণা করবেন।

Manual2 Ad Code

 

Manual1 Ad Code

জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে বর্তমানে মোট ৬ লাখ ৩৬ হাজার ৩৫০ জনে দাঁড়ালো।

 

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code