

সাউথ এশিয়া ডেস্ক:
ইউক্রেনের আরও একটি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে রাশিয়া। স্থানীয় সময় রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এমন দাবি করে। ব্রিটিশ বার্তা এই খবর জানিয়েছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সেনাবাহিনী পূর্ব ইউক্রেনের মাইখাইলিভকা গ্রামটি দখলে নিয়েছে। এই অঞ্চলে তারা পোকরভস্কের গুরুত্বপূর্ণ লজিস্টিক হাবের দিকে অগ্রসর হচ্ছে। মাইখাইলিভকা পোকরভস্কের দক্ষিণপূর্বে অবস্থিত। তবে রাশিয়ার এমন দাবির সত্যতা যাচাই করতে পারেনি রয়টার্স। প্রতিদিনের আপডেটে ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, মাইখাইলিভকার কাছাকাছি স্থানসহ পোকরোভস্কে তারা ৩৬টি রুশ হামলা প্রতিহত করেছে।