ইউক্রেনে অগ্রগতির দাবি রাশিয়ার, আরও সেনা মোতায়েন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পূর্ব ইউক্রেনে অবিরাম লড়াইয়ের পর বেশ কিছু ভূখণ্ড দখল করতে পেরেছে তাদের বাহিনী। মঙ্গলবার ইউক্রেনীয় এক কর্মকর্তা জানিয়েছেন, পূর্বাঞ্চলের রণক্ষেত্রে রুশ বাহিনী আরও সেনা মোতায়েন করছে। মার্কিন বার্তা সংস্থা এপি এখবর জানিয়েছে। রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শৌইগু বলেছেন, রাশিয়ার সেনাবাহিনী এখন লুহানস্ক অঞ্চলের ৯৭ শতাংশ নিয়ন্ত্রণ করছে। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। শুরুতে রাজধানী কিয়েভ ও দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ দখলের পরিকল্পনায় সামরিক অভিযান পরিচালনা করলেও একমাসের মাথায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন লক্ষ্য ঘোষণা করেন। পুতিন ঘোষণা দেন দনেস্ক ও লুহানস্ক এলাকার সমন্বয়ে গঠিত পুরো ডনবাস অঞ্চল দখল করাই তাদের প্রধান সামরিক লক্ষ্য। সাম্প্রতিক সময়ে অঞ্চলটিতে ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে রুশ সেনাদের তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code