ইউক্রেনে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনজুড়ে বিভিন্ন বেসামরিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোতে
ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। রবিবার (২৮ জানুয়ারি) ইউক্রেনের
বিমানবাহিনী এসব হামলার কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক
প্রতিবেদনে এ কথা জানা গেছে।

Manual7 Ad Code

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে হামলায় কোনও
হতাহতের খবর পাওয়া যায়নি।

গত কয়েক মাস ধরে রাশিয়া ও ইউক্রেন একে অপরের ভূখণ্ডে গুরুত্বপূর্ণ সামরিক,
জ্বালানি ও পরিবহন অবকাঠামোতে হামলার সংখ্যা বাড়িয়েছে।

Manual5 Ad Code

ইউক্রেনীয় বিমানবাহিনী বলেছে, মধ্যাঞ্চলীয় পল্টাভা অঞ্চলে দুটি ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। পূর্বাঞ্চলে ডনেস্কতে তিনটি ভূমি থেকে
আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ছুড়েছে।

Manual1 Ad Code

পল্টাভা অঞ্চলের গভর্নর ফিলিপ প্রনিন টেলিগ্রামে লিখেছেন, হামলাটি
ক্রেমেন্চুকের শিল্পাঞ্চল লক্ষ্য করে চালানো হয়েছে। এতে আগুন লেগেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code