ইউক্রেনে রুশ পারমাণবিক হুমকির নিন্দা জানালো জার্মানি

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual3 Ad Code

লন্ডন প্রতিনিধি: ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারে রাশিয়ার দেওয়া হুমকির নিন্দা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস। দুই নেতাই ইউক্রেনে চলমান সংঘাতের অবসান চাওয়ার কথা প্রকাশ করেছেন। শুক্রবার জার্মান চ্যান্সেলর এক দিনের চীন সফরে চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর দুই নেতা এই অবস্থানের কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এখবর জানিয়েছে।

Manual4 Ad Code

চীনা প্রেসিডেন্ট চীন ও জার্মানির মধ্যে বৃহত্তর সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন চলমান পরিবর্তন ও বিশৃঙ্খলার সময়ে। দুই নেতা যৌথভাবে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকির বিরোধিতা করেছেন। যদিও রাশিয়ার সমালোচনা এবং ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানানো থেকে নিজেকে বিরত রেখেছেন শি জিনপিং।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code