ইউক্রেন ইস্যুতে আরও সক্রিয় হতে বেলারুশকে চাপ দেবেন পুতিন

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: তিন বছরেরও বেশি সময় পর সোমবার প্রথমবারের মতো বেলারুশ সফরে গেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সফরে দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে। সমালোচকরা বলছেন, বৈঠকে ইউক্রেন যুদ্ধে আরও সক্রিয় ভূমিকা নিতে বেলারুশকে চাপ দেবেন পুতিন। তবে এমন সমালোচনা নাকচ করে দিয়েছে রুশ প্রেসিডেন্টের দফতর ক্রেমলিন। বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।

ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছেন, প্রেসিডেন্ট পুতনি কর্তৃক বেলারুশকে চাপ দেওয়া সংক্রান্ত যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো ‘ভিত্তিহীন’।

Manual5 Ad Code

মিনস্ক জানিয়েছে, দুই নেতার আলোচনা নিরাপত্তা ইস্যুর বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন দুই প্রেসিডেন্ট।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code