ইউক্রেন ও রাশিয়ার পাল্টাপাল্টি ড্রোন হামলায় নিহত ২

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual7 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন ও রাশিয়া একে অপরের ভূখণ্ডে পাল্টাপাল্টি ড্রোন
হামলা চালিয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) উভয় দেশের কর্মকর্তারা বলেছেন,
সোমবার দিবাগত রাতে এসব হামলা চালানো হয়। ইউক্রেনীয় কর্মকর্তারা বলেছেন,
সামরিক ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে রুশ হামলায় দুজন নিহত ও অন্তত
পাঁচজন আহত হয়েছেন। রুশ কর্মকর্তারা দাবি করেছেন, ক্রিমিয়া ও রাশিয়ার অপর
অঞ্চলে ইউক্রেনের ছোড়া ২১টি ড্রোন তারা ভূপাতিত করেছে। ফরাসি বার্তা সংস্থা
এএফপি এ খবর জানিয়েছে।

Manual5 Ad Code

কিয়েভ বলেছে, রুশ সেনারা দুটি ক্ষেপণাস্ত্র ও ৩৫টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এর
মধ্যে ২০টি ড্রোন ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে পেরেছে।

ইউক্রেনের বিমানবাহিনী এক বিবৃতিতে বলেছে, শত্রুপক্ষ কয়েকটি ড্রোন রণক্ষেত্রে
পাঠিয়েছে। তারা জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামো এবং বেসামরিক ও সামরিক স্থাপনায়
আঘাতের চেষ্টা করেছে।

Manual8 Ad Code

কিয়েভের কর্মকর্তারা পশ্চিমা মিত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইউক্রেনের
আকাশ প্রতিরক্ষার সক্ষমতা বৃদ্ধির জন্য। চলতি বছর আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন
করা তাদের প্রথম অগ্রাধিকার।

Manual7 Ad Code

বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব ও দক্ষিণাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ১৫টি ড্রোন
ভূপাতিত করেছে। ডিনিপ্রোপেট্রোভস্ক ও খারকিভেও হামলা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code