ইউক্রেন নিয়ে আলোচনায় যুক্ত হতে পারে জাতিসংঘ

লেখক: Rumie
প্রকাশ: ১ বছর আগে

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট : ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে সউদী আরবে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়েছে। আলোচনায় অংশ নেয়া রুশ প্রতিনিধি দলের সদস্য গ্রেগরি কারাসিন বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার আলোচনা কঠিন হলেও ফলপ্রসূ ছিল। জাতিসংঘ ও অন্যান্য দেশ পরবর্তী আলোচনাগুলোতে অংশ নেবে। রুশ সিনেটর গ্রেগরি কারাসিনকে উদ্ধৃত করে বলা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ‘সবকিছু নিয়েই আলোচনা হয়েছে—তীব্র কঠিন আলোচনা হয়েছে, কিন্তু এটি আমাদের এবং আমেরিকানদের জন্য খুবই ফলপ্রসূ ছিল। অনেক সমস্যা নিয়ে আলোচনা হয়েছে।’

Manual5 Ad Code

সাবেক কূটনীতিক কারাসিন বলেছেন, আলোচনা অব্যাহত থাকবে এবং জাতিসংঘ ও অন্যান্য—পরিচয় প্রকাশ না করা দেশ—এতে অংশ নেবে। তিনি বলেন, ‘আমরা এটি চালিয়ে যাব, আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে। বিশেষ করে জাতিসংঘ এবং কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে।’ কারাসিন আরও বলেন, ‘মোটকথা, একটি গঠনমূলক আলোচনার আভাস পাওয়া গেছে, যা প্রয়োজন ও দরকারি। আমেরিকানরাও এতে আগ্রহী।’ রয়টার্সকে একটি রুশ সূত্র জানিয়েছে, মস্কো ও ওয়াশিংটনের অনুমোদনের জন্য একটি যৌথ বিবৃতির খসড়া পাঠানো হয়েছে এবং পক্ষগুলো আজ মঙ্গলবার এটি প্রকাশ করার লক্ষ্য রেখেছে।

এদিকে, সউদী আরবের রাজধানী রিয়াদে ইউক্রেন যুদ্ধের ভাগ্য নির্ধারণে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা প্রায় বারো ঘণ্টা পর শেষ হয়েছে। রুশ বার্তা সংস্থাগুলো জানিয়েছে, আজ মঙ্গলবার এই বৈঠকের বিষয়ে যৌথ বিবৃতি দেয়া হবে বলে আশা করা হচ্ছে। এর আগে, রিয়াদে গত রোববার ইউক্রেনের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্র। সেই আলোচনার পর এই রুশ-মার্কিন বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলার পর তিন বছর ধরে চলা সংঘাত শেষ করার প্রচেষ্টা জোরদার করেছেন।

Manual4 Ad Code

আলোচনার পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মার্কিন পক্ষের নেতৃত্ব দিচ্ছেন হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড্রু পিক এবং স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা মাইকেল অ্যান্টন। হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনার লক্ষ্য হলো—কৃষ্ণ সাগরে একটি সামুদ্রিক যুদ্ধবিরতি অর্জন করা, যাতে অবাধে জাহাজ চলাচল করতে পারে। রাশিয়ার প্রতিনিধিত্ব করছেন সাবেক কূটনীতিক ও বর্তমানে ফেডারেশন কাউন্সিলের বৈদেশিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান গ্রেগরি কারাসিন এবং রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফবিএস) পরিচালকের উপদেষ্টা সের্গেই বেসেদা।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code