ইউক্রেন মিত্রদের উদ্দেশে ম্যাক্রোঁ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেনের মিত্রদের এখন এগিয়ে যাওয়ার সময় এসেছে। এটি ভীরুতা প্রদর্শনের সময় নয় বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (৫ মার্চ) এই কথা বলেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। প্রাগে বসবাসরত ফরাসি প্রবাসীদের উদ্দেশে ম্যাক্রোঁ বলেন, ‘ইউরোপে আমরা এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছি যেখানে ভীরু হওয়াটা অনুপযুক্ত। ২৬ ফেব্রুয়ারি ইউক্রেন ইস্যুতে অনুষ্ঠিত প্যারিসভিত্তিক একটি সম্মেলনে ইউক্রেনকে নিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেন ম্যাক্রোঁ। এসময় দেশটিতে পশ্চিমা সেনা পাঠানো প্রয়োজনীয়তা নিয়ে সরাসরি আলোচনা করেন তিনি। এ নিয়ে অনেক পশ্চিমা মিত্রদের প্রতিক্রিয়ার মুখেও পড়তে হয়েছে তাকে। ইউক্রেনে রুশ আগ্রাসন প্রসঙ্গে মঙ্গলবার ম্যাক্রোঁ বলছিলেন, ফ্রান্স এবং চেক প্রজাতন্ত্র ‘ভালোভাবেই জানে ইউরোপের মাটিতে যুদ্ধ ফিরে এসেছে। অপ্রতিরোধ্য হয়ে উঠা কিছু শক্তি প্রতিদিনই আক্রমণের হুমকি বাড়িয়ে চলেছে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code