ইউটিউবকে চ্যালেঞ্জ দিতে অ্যাপ আনছে বিলিবিলি

লেখক: বাংলানিউজ ইউএস.কম
প্রকাশ: ৩ সপ্তাহ আগে

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: বিলিবিলি এবার বিশ্ববাজারে বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত এই প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে চালু করেছে। একই সঙ্গে বিভিন্ন দেশের ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন উদ্যোগের অংশ হিসেবে বিলিবিলি অ্যাপ ব্যবহারের কিছু বাধ্যবাধকতাও তুলে দিয়েছে। আগে চীনের বাইরে থেকে নিবন্ধনের ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্র দিয়ে পরিচয় যাচাই করতে হতো। নতুন সংস্করণে সেই বাধ্যবাধকতা আর থাকছে না। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা সহজেই প্ল্যাটফর্মটিতে যুক্ত হতে পারবেন। বিলিবিলি জানিয়েছে, আন্তর্জাতিক সংস্করণে চীনা ও বিশ্বের অন্যান্য দেশের ভিডিও একই প্ল্যাটফর্মে দেখানো হবে। এতে চীনের জনপ্রিয় ভিডিওর পাশাপাশি আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের কনটেন্টও দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে। চীনে দীর্ঘদিন ধরে অ্যানিমেশন, গেমিং ও বিনোদনমূলক ভিডিওর জন্য জনপ্রিয় বিলিবিলি। এখন প্রতিষ্ঠানটি সেই দর্শকভিত্তি দেশের বাইরেও তৈরি করতে চায়। তবে বিশ্ববাজারে ইউটিউবের মতো শক্তিশালী প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা করা সহজ হবে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code