ইউটিউব শর্টস নির্মাতারা আয় করতে পারবেন ফেব্রুয়ারি থেকে

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: ইউটিউব শর্টস নির্মাতাদের আয়ের দিন শুরু হতে যাচ্ছে। এ বছর ফেব্রুয়ারি মাস থেকে শর্টস নির্মাতাদের জন্য আয়ের সুযোগ চালু করবে ইউটিউব। সেই লক্ষ্যে শর্টস নির্মাতাদের জন্য আলাদা মনিটাইজেশন প্রোগ্রাম চালু করা হবে। এতে নির্মাতারা শর্টসে দেখানো বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ পাবেন।

Manual8 Ad Code

ইউটিউব জানায়, ফেব্রুয়ারির শুরুর দিক থেকে শর্টসের জন্য মনিটাইজেশন চালু করা হবে। নির্মাতারা যেদিন থেকে এই সুবিধা গ্রহণের যোগ্য হবেন, সেদিন থেকেই শর্টসে দেখানো বিজ্ঞাপনের একটি অংশ আয় করতে পারবেন। তবে এ জন্য অবশ্যই ইউটিউবের নতুন পার্টনার প্রোগ্রামের সঙ্গে যুক্ত হতে হবে শর্টস নির্মাতাদের।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code