ইউরোপে তেলের দাম ৭ বছরে সর্বোচ্চ

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্কঃ

ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মধ্যে ইউরোপের ইতিহাসে প্রথমবারের মতো প্রাকৃতিক গ্যাসের দাম প্রতি ১ হাজার ঘনমিটারে ২ হাজার ২০০ ডলারের ওপরে উঠেছে। ২০২১ সালে ২৩ ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ দর। সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

Manual8 Ad Code

এদিকে রাশিয়ার সংবাদমাধ্যম তাস জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ক্রমবর্ধমান সংকটের কারণে গ্যাস সরবরাহে ঘাটতির আশঙ্কা তৈরি হওয়ায় দাম দ্রুত বাড়ছে। ২০১৪ সালের জুনের পর প্রায় ৮ বছরে প্রথমবারের মতো ব্রেন্ট অপরিশোধিত তেলের ব্যারেল ১১৩ ডলারে পৌঁছেছে।

Manual6 Ad Code

সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগ নেওয়ার পরও বিশ্ববাজারে দাম বাড়ছেই। এরই মধ্যে যুক্তরাষ্ট্রসহ আরও ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছেড়েছে। কিন্তু এরপরও দাম বেড়েই চলেছে।

Manual8 Ad Code

ইন্ডিপেনডেন্ট কমোডিটি ইন্টেলিজেন্স সার্ভিসেসের বাজার বিশ্লেষক অ্যালেক্স ফ্রোলির মতে, ইউরোপে রাশিয়ান গ্যাস সরবরাহ অব্যাহত আছে। তবে পরিস্থিতি পাল্টে যাওয়ার বিষয়ে অনেক অনিশ্চয়তা ও উদ্বেগ আছে। পার্সটুডে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code