ইউরো শেষে অবসর নেবেন জিরু

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: বয়স ৩৭ হওয়ার পরও তরুণ স্ট্রাইকারদের সঙ্গে লড়ে যাচ্ছেন অলিভিয়ের জিরু। অথচ এই বয়সে তাঁর বুট জোড়া তুলে রাখার কথা ছিল। কিন্তু সেটা না করে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে চান তিনি। দেশের হয়ে আরও শিরোপা জিততে ক্ষুধার্ত বলে জানিয়েছেন ফরাসি স্ট্রাইকার।

Manual8 Ad Code

তবে এই ক্ষুধার শেষটা সম্ভবত আগামী ইউরোতেই হতে যাচ্ছে। আগামী জুন-জুলাইয়ে জার্মানিতে হতে যাওয়া ২০২৪ ইউরোতে চ্যাম্পিয়ন হয়ে অবসর নিতে চান জিরু। চ্যাম্পিয়ন না হলেও বুট জোড়া তুলে রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষে বিদায় নেওয়ার বিষয়ে আরএমসি স্পোর্তকে জিরু বলেছেন, ‘এবারের ইউরো খুবই মিস করব। যদি আমরা জিততে পারি, তাহলে বিদায় নেব। টুর্নামেন্টের শেষ পর্যন্ত যেতে না পারলেও এমনটা হতে পারে। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই। কিছু সতীর্থকে অবশ্য বলেছিলাম, আমরা ২০২২ বিশ্বকাপ জিততে পারলে বিদায় নেব। যদিও পরে তা প্রত্যাহার করে নিয়েছি। তবে দেশের হয়ে শিরোপা জিততে আমি ক্ষুধার্ত। আমার এখনো অনেক আশা এবং আকাঙ্ক্ষা রয়েছে। যদি সবকিছু ভালোভাবে হয় তাহলে সম্ভব।’

Manual1 Ad Code

গতকাল হামবুর্গে ইউরোর ড্র অনুষ্ঠিত হয়েছে। ড্রয়ে ‘ডি’ গ্রুপে পড়েছে ফ্রান্স। গ্রুপের বাকি তিন দলের দুটি হচ্ছে নেদারল্যান্ডস ও অস্ট্রিয়া। আর বাকি দলটি প্লে-অফে থেকে আসবে। নিজেদের গ্রুপ নিয়েও কথা বলেছেন জিরু।

Manual7 Ad Code

জিরু বলেছেন, ‘নেদারল্যান্ডসকে আমরা খুব ভালো করেই চিনি। তাদের বিপক্ষে সব সময়ই ম্যাচ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আমরা গ্রুপ চূড়ান্তের অপেক্ষায় রয়েছি। কারণ ওয়েলস ও পোল্যান্ড সম্ভবত আমাদের সঙ্গী হতে পারে। তবে সম্ভবত সর্বশেষ ইউরোর চেয়ে একটু তুলনামূলক সহজ ড্র হয়েছে। অস্ট্রিয়ারও ভালো তরুণ খেলোয়াড় রয়েছে, যারা বড় ক্লাবে খেলছে। গ্রুপে আমাদের এগিয়ে যেতে হবে, কিন্তু এটা সহজ হবে না। বেশ ভালো প্রতিদ্বন্দ্বিতাই হবে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code