ইঙ্গিত দিচ্ছে কানাডার হ্রদ

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

কানাডা অফিস: মানুষের নানা কর্মকাণ্ড ও তৎপরতার কারণে পৃথিবীর ভূতত্ত্ব, বায়ুমণ্ডল ও জীবজগতের ব্যাপক পরিবর্তন হয়েছে বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, এই মৌলিক পরিবর্তন এতটাই ঘটেছে যে পৃথিবী নতুন এক ভূতাত্ত্বিক যুগে প্রবেশ করেছে। এর নাম অ্যানথ্রোপোসিন বা নৃতাত্ত্বিক যুগ। গতকাল মঙ্গলবার অ্যানথ্রোপোসিন ওয়ার্কিং গ্রুপের (এডব্লিউজি) বিজ্ঞানীরা বলেছেন, প্রায় ৭০ বছর আগে ১৯৫০ সালের দিকে এ যুগের সূচনা হয়েছে।

Manual3 Ad Code

কানাডার অন্টারিও প্রদেশের ক্রফোর্ড হ্রদ আকারে ছোট হলেও গভীরতা অনেক। এ হ্রদের তলানিতে জমে থাকা পলি বিশ্লেষণ করে বিজ্ঞানীরা পৃথিবীর নতুন একটি ভূতাত্ত্বিক অধ্যায়ের সূচনা হয়েছে বলে দাবি করেছেন।

অ্যানথ্রোপোসিন ওয়ার্কিং গ্রুপ এখন তাদের গবেষণার তথ্যপ্রমাণ পৃথিবীর ভূতাত্ত্বিক অধ্যায়ের নামকরণকারী আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার পরিকল্পনা করছে। ইন্টারন্যাশনাল কমিশন অন স্ট্রাটিগ্রাফি ভূতাত্ত্বিক যুগের নামকরণ করে থাকে। তারা এখনো আনুষ্ঠানিকভাবে অ্যানথ্রোপোসিন যুগের স্বীকৃতি দেয়নি।

Manual2 Ad Code

বর্তমানে হলোসিন ভূতাত্ত্বিক যুগ চলছে। ১১ হাজার ৭০০ বছর আগে বরফযুগ শেষ হওয়ার পর এ যুগের সূচনা হয়েছিল। ক্রফোর্ড হ্রদ ছাড়াও বিজ্ঞানীরা বিশ্বের আরও ১১টি জায়গায় গবেষণা চালিয়েছিলেন। পানির তলদেশ ও অন্যান্য জায়গার পলির স্তরগুলো গবেষণা করে পরিবেশগত পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। বিজ্ঞানীরা ক্রফোর্ড হ্রদ এবং আরও ১১টি জায়গার পলি, মাটি, প্রবাল ও বরফের নমুনা পরীক্ষা করেছেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code