‘যুদ্ধজয়ী’ তুর্কি ড্রোন দিয়ে মহড়া চালাল আজারবাইজান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual3 Ad Code

নিউজ ডেস্কঃ 

লিবিয়ায় সাফল্য পাওয়ার পর আর্মেনিয়া-আজারবাইজান যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তুরস্কের ড্রোন। এ যুদ্ধে আজারবাইজানের সাফল্যে বায়রাক্তার টিবি-২-এর ভূমিকার কারণে তুর্কি ড্রোন বিশ্বে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আর্মেনিয়ার কবলে থাকা নিজেদের ভূখণ্ড উদ্ধারে গুরুত্বপূর্ণ অবদান রাখা এ ড্রোন নিয়ে সাম্প্রতিক সময়ে মহড়া চালিয়েছে আজারবাইজান।

বৃহস্পতিবার আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়। খবর ডেইলি সাবাহর।

খবরে বলা হয়, আজারবাইজানের বিমানবাহিনী বায়রাক্তারের তৈরি মনুষ্যবিহীন আকাশযান (ইউএভিএস) নিয়ে সামরিক মহড়া চালিয়েছে।

Manual6 Ad Code

এ মহড়ায় ফ্লাইট চলাকালে লাইভ-ফায়ার অনুশীলনও করা হয়, যা আজারবাইজানের বিমানবাহিনীর যুদ্ধ দক্ষতা বাড়াবে।

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সামরিক মহড়ার একটি ভিডিও প্রকাশ করেছে।

Manual1 Ad Code

নাগোরনো-কারাবাখ যুদ্ধে বাকু তুরস্কের বায়রাক্তার টিবি-২ ড্রোন ব্যবহার করে ব্যাপক সাফল্য পেয়েছে। আর্মেনিয়ার দখলে থাকা অঞ্চল এ যুদ্ধে উদ্ধার করতে সক্ষম হয় আজারবাইজান।

এ যুদ্ধে সাফল্যের পর থেকেই বায়রাক্তার টিবি-২ ড্রোনের চাহিদা বিশ্বজুড়ে বাড়তে থাকে।

Manual3 Ad Code

এ ড্রোনের প্রস্তুতকারী প্রতিষ্ঠান বায়কার জানিয়েছিল, বায়রাক্তার টিবি-২ ড্রোন আমদানিকারক দেশের সংখ্যা ১৩ হতে যাচ্ছে।

বায়রাক্তার টিবি-২ ইউক্রেন, কাতার, আজারবাইজান এবং পোল্যান্ডের কাছে বিক্রি করেছে তুরস্ক। সৌদি আরবও তুরস্কের ড্রোন পেতে নিজেদের আগ্রহের কথা জানিয়েছে। তুরস্কের কাছে ড্রোন কেনার ইঙ্গিত দিয়েছে ইউরোপের দেশ লাটভিয়া।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code