ইতালিতে বিভিন্ন শহরে ঈদ উদযাপন

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ

Manual1 Ad Code

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা মঙ্গলবার সাদামাটাভাবে উদযাপিত হয়েছে ইতালিতে।

Manual5 Ad Code

ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে সাতটায়। পরে দ্বিতীয় জামাত সাড়ে আটটায় হয় পর্যায়েক্রমে মুসল্লিদের উপস্থিতির উপর নির্ভর করে জামাতের সংখ্যা বাড়ানো হয়।

Manual5 Ad Code

তবে করোনা মহামারির কারণে এবারের ঈদেও তেমন কোনো আনন্দমুখর পরিবেশ দেখা যায়নি। এমনকি জামাত শেষে কেউ কারো সঙ্গে আলিঙ্গন করতে পারেননি বিধিনিষেধের কারণে। তাছাড়া মঙ্গলবার কর্মদিবস থাকায় অনেকেই ঈদের জামাত আদায় করতে পারেননি।

এদিকে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে শান্তিপূর্ণ ভাবে স্বাস্থ্যবিধি মেনে জামাতগুলো শেষ করা হয়। লারগো প্রেনেসতে ছাড়াও বাংলাদেশি ব্যবসায়ী কেন্দ্র পিয়াচ্ছা ভিত্তোরিও খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

এতে নামাজ আদায় করেন রোমে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর(শ্রমকল্যান) মো. এরফানুল হক। রাজধানী রোমের বড় মসজিদ ছাড়াও ইতালির ভেনিস, আনকোনা, মোদেনাসহ আরও অনেক স্থানে ঈদের জামাত আদায় করেছে প্রবাসী বাংলাদেশিরা।

Manual7 Ad Code

জামাত শেষে প্রবাসি বাংলাদেশিরা জানায়,আমরা ইতালিতে সেই আগের মত ঈদের আনন্দ অনুভব করতে পারিনা। করোনা আমাদের জীবনযাত্রকে সীমিত করে দিয়েছে। জামাত শেষে আলিঙ্গন করা যে আনন্দ সেটি আর হয়ে উঠছে না। করোনামুক্ত পৃথিবী ফিরে না এলে আমরা হারানো ঈদের আনন্দ আর ফিরে পাব না।

উল্লেখ্য, ঈদুল আজহায় বেশির ভাগ স্থানে দুটি করে জামাত অনুষ্ঠিত হয়েছে। আবার কোন কোন স্থানে তৃতীয় ও চতুর্থ জামাত হতে দেখা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code