ইতালিতে ভুল করে এক নারীকে ৬ ডোজ টিকা

লেখক:
প্রকাশ: ৫ years ago

Manual8 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: 

Manual6 Ad Code

ইতালিতে এক তরুণীকে ভুল করে ছয় ডোজ ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার এই ঘটনাটি ঘটেছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৩ বছরের ওই নারীকে মধ্য তুসকানির মাসা এলাকায় নিজের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এজিআই বার্তা সংস্থা জানায়, রবিবার ভ্যাকসিন নেওয়ার পর তাকে প্যারাসিটামল খেতে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর অবস্থা ভালো। খবরে বলা হয়েছে, একজন নার্স ভুল করে ওই তরুণীর দেহে এক ডোজের বদলের ভ্যাকসিনের পুরো ভায়াল প্রয়োগ করেছেন। ভ্যাকসিনের একটি ভায়ালে ৬টি ডোজ রয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code