ইতালির মনফালকনে ক্রিকেট টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

ইতালি প্রতিনিধি : ইতালি মনফালকনে বাংলাদেশ সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন,ইতালির আয়োজনে ক্রিকেট টুর্নামেন্ট এর প্রথম সেমিফাইনাল রবিবার অনুষ্ঠিত হয়েছে । সুপার বয়েজ একাদশ বনাম মনফালকনে ক্রিকেট ক্লাব প্রতিদন্দিতা করে।এই টুর্নামেন্টটি প্রবাসী বাংলাদেশীদের মাঝে অনেক জনপ্রিয়তা অর্জন করে।

Manual5 Ad Code

Manual5 Ad Code

সেমিফাইনালে অংশগ্রহণকারী সুপার বয়েজ একাদশের খেলার পূর্বে দলের অধিনায়ক হৃদয়ের কাছে দলের পৃষ্ঠপোষক জননী দিতার স্বত্বাধিকারী ও স্বদেশ বিদেশ পাঠক ফোরাম এর উপদেষ্টা জনি মিয়া জার্সি হস্তান্তর করেন।খেলায় টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মনফালকনে ক্রিকেট ক্লাব এবং নির্ধারিত ১৬ ওভারে ১৬০রান সংগ্রহ করে। জবাবে সুপার বয়েজ একাদশ নির্ধারিত ওভারে ৯ উইকেটে ১২২রান সংগ্রহ করতে সক্ষম হয়। ৩৮রানে জয়লাভ করে মনফলকনে ক্রিকেট ক্লাব এবং ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সাইফুল।
মাঠে খেলা উপভোগ করেন বাংলাদেশ সোশ্যাল এন্ড কালচারাল এসোসিয়েশন এর সভাপতি মোঃ জিয়াউর রহমান খান সোহেল, মামুন আল রশিদ, সিরাজুল হক ভূঞাঁ টেনিস, সাধারণ সম্পাদক মজনু দেওয়ান,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, ফরিদুল ইসলাম আনিস প্রধান উপদেষ্টা শফিকুল ইসলাম মাজহারুল, তোফাজ্জল হোসেন তপন, ফরিদ আহমেদ, রাফিক লিটন, কাওসার সবুজ, আনার মিয়া,দাতা সদস্য বাবুল মিয়া ছাড়াও মামুন মিয়া,জাবেদ মিয়া,আরিফ, সোহাগ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code