দেশে খাদ্যের অভাব নেই: খাদ্যমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ডেস্ক নিউজ: দেশে খাদ্যের কোনও অভাব নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‌‘দেশে পর্যাপ্ত ধান-চাল মজুত আছে। খাদ্য-সংকট দেখা দেওয়ার কিংবা দুর্ভিক্ষ হওয়ার কোনও আশঙ্কা নেই। কেউ অযথা আতঙ্কিত হবেন না। আমরা সচেতন আছি। কেউ অবৈধভাবে খাদ্য মজুত করতে পারবে না, করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

Manual6 Ad Code

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জে খাদ্য গুদাম পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।

Manual2 Ad Code

বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ সম্ভব উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, ‘পুষ্টিহীনতা দূর করতে জিঙ্কসমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে হবে কৃষকদের। কারণ, এই ধানে পুষ্টি উপাদান রয়েছে।’

Manual6 Ad Code

এ সময় কয়েকটি গুদামে ধান সংগ্রহে লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে কিনা তা দেখেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি খাদ্য গুদামের কর্মকর্তাদের ধান-চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে দিকনির্দেশনা দেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code