ইতালির মিলানে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর মিলান শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

ইতালি প্রতিনিধি : বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও শহীদ জিয়াউর রহমানের মাগফেরাত এবং তারেক রহমান ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক নাসির উদ্দিন শাহীন এর সুস্থতা কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল ইতালি উত্তর মিলান শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্থানীয় বায়তুল মোকারম মসজিদে অনুষ্ঠিত ইফতার মাহফিলে পূর্বে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা বাহার আহমেদ।

স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আজমত উল্লাহ শিকদার রবিন ও সদস্য সচিব নূর হোসেন জমির এর সার্বিক পরিচালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সাবেক সভাপতি হোসাইন মোহাম্মদ মনির ,আব্দুল্লাহ আল মামুন ,মীর হোসেন বিপ্লব ,জাকির হোসেন , নুরুল ইসলাম জুয়েল ,আব্দুল গাফ্ফার ,এজিএম জয়নাল ,ময়েজুর রহমান,ব্রেসিয়া মানতোভা প্রভিন্স বিএনপির আহ্বায়ক মাসুদ আহমেদ । এছাড়া স্বেচ্ছাসেবকদলের মধ্য সার্বিক সহযোগিতা করেছেন যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদ ,জুয়েল পাশা ,শফিকুল ইসলাম মিলন ,রাজন আহমেদ ,আজমল খান ,খালেক দেওয়ান ,সোহাগ তালুকদার ,জাহাঙ্গীর আলম ,হেলাল আহমেদ ,হাসানুর রহমান ,ইয়াকুব ,রমজান সর্দার ,জুয়েল শিকদার ,রাসেল পালোয়ান প্রমুখ।
পরিশেষে খালেদা জিয়ার কারা মুক্তি ও তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code